আলিম দারের ডাবল সেঞ্চুরি

আপডেট : ০৮ মে ২০১৯, ০৯:৪১

ওয়ানডে ইতিহাসের মাত্র তৃতীয় আম্পায়ার হিসেবে গতকাল ২০০তম ম্যাচ পরিচালনা করলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। তার আগে ২০০ বা এর চেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিং করেছেন রুডি কোয়ের্তজেন ও বিলি বাউডেন। 

কোয়ের্তজেন ২০৯ ম্যাচ নিয়ে সবার ওপরে আছেন। বিশ্বকাপেই তাকে পার করে যাওয়ার কথা আলিম দারের। খেলোয়াড়ী জীবনে মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগস্পিনার ছিলেন আলিম দার। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। 

২০০০ সালে ৩২ বছর বয়সে প্রথম আর্ন্তজাতিক ম্যাচে আম্পায়ারিং করেন আলিম। ২০০৩ সালেই তিনি বিশ্বকাপে ম্যাচ পেয়ে যান। ওই বছরই তার টেস্ট অভিষেক হয়ে যায়। ছয় মাসের মধ্যে তিনি আইসিসির এলিট প্যানেলে ঢুকে পড়েন। এরপর একে একে ৪টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন আলিম দার। এবার পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ইত্তেফাক/কেআই