চ্যাম্পিয়ন্স লিগের দুঃস্বপ্ন ভোলার মিশন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:১৩
আজকের ম্যাচ লেভান্তে সেল্টা ভিগো অ্যাথলেটিক বিলবাও বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ রিয়াল জারাগোজা মায়োর্কা ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দুটি দল। লা লিগায় আজ একটির লক্ষ্য শিরোপা জয়, আর অন্য দলটির দ্বিতীয় স্থান ধরে রাখা। তবে, সব কিছুর উপরে এক অভিন্ন লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বাজে ভাবে হারের পর আজ নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্প্যানিশ লিগের এই দুটি অভিজাত দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় উভয় দলকেই। বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরে অনেকটাই মুছে গেছে বার্সেলোনার শিরোপা স্বপ্ন। রিয়ালেরও প্রায় একই দশা। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হারের পর ফাইনালে ওঠার রাস্তা তাদের জন্যও বেশ কঠিন। এই অবস্থা থেকে আজ ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আজকে বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। রিয়ালের লড়াইটা আরেকটু কঠিন। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে কোচ হোসে মরিনহোর দল। একটা সমীকরণ মিলে গেলে আজই শিরোপা নিজেদের ঘরে তুলে নিবে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে এমনিতেই পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কাতালানারা। আর আজকের ম্যাচ জিতলেই বার্সেলোনার সামনে সুযোগ ্আছে লিগ শিরোপা জিতে যাওয়ার। তবে, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হারতে হবে। এদিকে রিয়াল মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান ৩২টি ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে তাদের ঘারের উপর নিশ্বাস ফেলছে অ্যাটলেটিকো। তাই ‘ডার্বি’ জিততে মরিয়া উভয় দলই। আজ ম্যাচ হারলেই শিরোপা চলে যাবে বার্সেলোনার হাতে। গত পাঁচটি মৌসুমে এই নিয়ে তাহলে চারটি লিগ শিরোপা জয় করবে বার্সা। তবে, ইতিহাস বলছে এই ম্যাচটা বেশ কঠিন হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। ১৯৯৯ সালের পর আর রিয়াল মাদ্রিদকে হারানোর সৌভাগ্য হয়নি রাদামেল ফ্যালকাওয়ের দলের। আর কোচ ডিয়েগো সিমিওনের অধীনে এখন পর্যন্ত কোন জয়ের দেখা পায়নি অ্যাটলেটিকো। আর লা লিগা নিয়ে খুব একটা ভাবছেন না রিয়াল মাদ্রিদের পর্তুগীজ কোচ হোসে মরিনহো। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে আজ বিশ্রাম দিতে যাচ্ছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসুত ওজিল, জাবি অ্যালোনসোরা আছেন এই দলে। মূলত চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের কথা মাথায় রেখেই সাবধান থাকতে চান দুটি ভিন্ন দলের (এফসি পোর্তো ও চেলসি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা এই কোচ। বার্সেলোনা আজ খেলবে প্রতিপক্ষের মাঠে। প্রতিপক্ষ দুর্বল দল অ্যাথলেটিক বিলবাও। ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ তম স্থানে আছে তারা। আর বার্সেলোনার বিপক্ষেও বলার মতো কোন রেকর্ড নেই দলটির। স্যান ম্যামেস স্টেডিয়ামে এটাই বার্সেলোনার শেষ ম্যাচ। সামনের মৌসুমেই নতুন ঠিকানায় যাচ্ছে অ্যাথলেটিক বিলবাও। এই মাঠে ২০০৬ সালে একবারও হারের দেখা পায়নি বার্সেলোনা। তাই সব মিলিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি। আজকের ম্যাচ জিতে লিগ শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যেতে চায় বার্সা। এমনটাই জানালেন দলের স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা, ‘চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পর আমাদের দলের একটু পরিবর্তন দরকার। আর আমরা আমাদের জয়ের মানসিকতা ধরে রাখতে চাই। দলের লক্ষ্য আজকের ম্যাচ জিতে লিগ শিরোপার আনুষ্ঠানিকতা শেষ করা।’ আর অ্যাথলেটিক বিলবাওয়ের সামপ্রতিক ফর্ম বিবেচনা করলে বেশ সহজ ম্যাচের মুখোমুখিই হতে যাচ্ছে বার্সেলোনা। নিজেদের শেষ হোম ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। আর নিজেদের মাঠে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের ৩-০ গোলে হারায়। তবে, ইনিয়েস্তা জানালেন তারা ম্যাচটিকে সহজ ভাবে নিচ্ছেন না, ‘এই ম্যাচ বাকি আট-দশটা ম্যাচের মতো হবে না। কারণ এখন আমাদের উপর পাহাড় সমান চাপ। আর লিগ শিরোপা জেতার সুযোগ তো আছেই। সব মিলিয়ে ম্যাচটা কঠিনই হবে।’