গেমস ক্রিকেটের ফাইনাল আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০২
আজ শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ গেমস্ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। উত্তরবঙ্গের দুই দল রাজশাহী ও রংপুর বিভাগ সোনার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। সেমিফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী এবং বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঢাকা মেট্রোকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ। আজ একই মাঠে সকাল ৯টায় ৩য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগ। ম্যাচ দুটি এসএ টেলিভিশন সরাসরি সমপ্রচার করবে।