অ্যাশেজে ফিরতে চান পিটারসেন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:০৪
হাঁটুর ইনজুরিটা এখনো তাকে বেশ ভোগাচ্ছে স্বীকার করে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজের আগে যথা সময়ে মাঠে ফিরতে চান তিনি। মিরর পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, নিজের ডান হাঁটুর ইনজুরির কারণে আন্তর্জাতিক মৌসুমের প্রথম দিকে এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নেন পিটারসেন। অ্যাশেজ সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য এখনো হারিয়ে ফেলেননি উল্লে¬খ করে পিটারসেন বলেন, অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুত ও ফিট হয়ে তিনি মরিয়া। নিজের হাঁটুর ব্যথাটা এখনো তাকে ভোগাচ্ছে উল্লে¬খ করে বিতর্কিত এ ক্রিকেটার আরো বলেন, তারপরও আমি এ্যাশেজ খেলতে প্রস্তুত। এ বিষয়ে এখনো তিনি কাজ করছেন। তবে পুরোপুরি ফিট হওয়ার আগে কিছু বলতে পারছেন না। - বাসস/এএফপি