ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে এই মৌসুমের অনেকটা সময়ই দলের সাথে ছিলেন বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা। আর আগামী মৌসুমেও বার্সেলোনার কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন। লালা গ্রন্থিতে ক্যান্সার হলেও লড়াই করে ফিরেছেন তিনি আবারো ফুটবল মাঠে। চিকিত্সা প্রক্রিয়া দারুণভাবে সফল হওয়ায় কোচিং ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে চান তিনি। এছাড়া তিনি বিশ্বাস করেন কাতালানরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে সেমিফাইনালে যেতে পারে।
ভিলানোভা নিউইয়র্ক থেকে এক মাস আগে দেশে ফিরে আসেন। সফলভাবে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিত্সা শেষ করেন তিনি। গত শুক্রবার প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, ‘এই দায়িত্বটি চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ উদ্দীপনা রয়েছে আমার এবং শেষ ভেবে সব গুছিয়ে নেবো চলে যাওয়ার জন্য এই সময় কোথায়। ডাক্তারের সেরা কথাটা হচ্ছে আমি কাজ করতে পারবো এবং আমি শুনে খুশি হয়েছি।’ বর্তমানে ৪৪ বছর বয়সী এই কোচ আরো যোগ করেন, ‘আমি সত্যিই চালিয়ে নিতে পারবো। কারণ আমি ভাল অনুভব করছি।’ গত মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা স্বাগতিক বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায়। ভিলানোভা নিশ্চিত তার দল চলতি সপ্তাহের বুধবার ন্যু ক্যাম্পে ফিরতি লেগের খেলায় ঘুরে দাঁড়াবে। এ প্রসঙ্গে ভিলানোভা বলেন,‘আমাদের দলটি বার্সেলোনা এবং নিজেদের মাঠে খেলবে। আমরা নিশ্চয় সমর্থকদের জবাব দেবো এবং তাদের দেখাবো বায়ার্ন মিউনিখের সাথে আমরা লড়তে পারি। সেই সাথে দেখিয়ে দেবো আমরা জিততেও পারি।’
ভিলানোভা জানান, তিনি কোচিং ক্যারিয়ারের সাথেই থাকতে চান যতই শারীরিক ভীতি দেখা দিক না কেন। এই প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, ‘প্রতিদিন আমি আরো উদ্দীপ্ত হই এবং দলের সাথে থাকতে চাই, থাকতে চাই সংবাদ সম্মেলন কক্ষে।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ‘যখন আমাদের দুইদিনের ছুটি থাকে এবং আমি বাড়ি যাই, জানি না কি করবো। এটা আমার জীবন, সেটা আমি মজার সাথে করি।’
আর বার্সেলোনার সহ-সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউও ভিলানোভাকেই দলে রাখতে চান। একদিন আগে তিনি বলেন, ‘আগামী মৌসুমেও টিটোই দলের কোচিং করাবেন। আমাদের তার উপর যথেষ্ট বিশ্বাস আছে। আর এই মুহূর্তে আমরা দলে বড় কোন পরিবর্তন আনতে চাই না। আর তার অধীনে দলের পারফরম্যান্সেও আমরা সন্তুষ্ট।’ পেপ গার্দিওলা গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে দিলে সহকারী কোচ ভিলানোভা দায়িত্ব গ্রহণ করেন। ভিলানোভার প্রিয় বন্ধু গার্দিওলা আগামী মৌসুমে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেবেন।
