চট্টগ্রামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট শুরু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪৩
রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা ও বার্ডস স্পোর্টিং ক্লাব পেডরোলো দ্বিতীয় বিভাগ ক্রিকেটে শুভ সূচনা করেছে। গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা ১৫ রানে কাস্টমস ক্লাবকে এবং বার্ডস স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে কল্লোল সংঘকে হারায়। এর আগে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ. নাছির উদ্দিন লিগের উদ্বোধন করেন। ক্রিকেট কমিটির ভাইস চেয়ারমান আলী আব্বাস, সিজেকেএস কর্তা আল্লামা মো. ইকবাল, কামাল উদ্দিন আহমদ, শওকত হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।