অ্যাশেজ নিয়ে আশাবাদি সোয়ান

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১৩
কনুইয়ের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলতে পারেননি ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান। তবে আসন্ন অ্যাশেজ সিরিজে খেলার জন্য পুরোপুরি ফিট বলে ঘোষণা দিলেন তিনি। আর সিরিজে সাফল্য পাবার ব্যাপারেও আশাবাদি এই তারকা। ২০১২ সালের শেষদিকে ভারত সফরে টেস্ট সিরিজে খেলার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েন সোয়ান। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তিনি। তবে এখন পুরোপুরি সুস্থও হয়ে উঠেছেন সোয়ান। তাই আসন্ন অ্যাশেজ সিরিজে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করছেন তিনি। আশাবাদি সোয়ান জানান, ‘হাতের কনুই’র অবস্থা এখন বেশ ভালো। অস্ত্রোপচার করানোর পর বেশ ভালোই অনুভব করছি। তাই নেটে বেশ ভালোভাবেই অনুশীলন করছি।’ নটিংহ্যামে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট।