নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘এইচ আর স্পিক্স আউট’ এর তৃতীয় সংস্করণ ‘এইচ আর স্পিক্স আউট ৩.০’।
শিক্ষার্থী এবং কর্পোরেট জগতের দূরত্ব দূর করার উদ্দেশ্যকে সামনে রেখে এনএসইউ এইচ আর ক্লাব বিশ্ববিদ্যালয়টির ৪টি স্কুলকে সঙ্গে নিয়ে দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। মানবসম্পদ বিভাগ এবং এর নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনার লক্ষ্যে ৪টি অধিবেশন অনুষ্ঠিত হয়। কর্পোরেট জগতে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করাই ছিল সেমিনারটির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বনামধণ্য প্রতিষ্ঠানের এইচআর কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে এইচআরের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানটির সূচনা হয় স্কুল অফ হিউম্যানিটিস এন্ড সোস্যাল সাইন্সেস এর সেশনের মধ্য দিয়ে। সেশনটির বক্তা ছিলেন পর্নি মজুমদার (ম্যানেজার, এইচআর এন্ড এডমিন, মার্কস এন্ড স্পেন্সার) এবং জিয়া আশরাফ (চালডাল ডট কম - এর প্রতিষ্ঠাতা ও সিওও)। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মানব সম্পদ বিভাগের প্রধান এমএ আরশাদ ভুঁইয়া অনুষ্ঠানটির স্কুল অফ হেলথ এন্ড লাইফ সাইন্সের সেশনে বক্তব্য রাখেন।
স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সাইন্সের অধিবেশনে বক্তা ছিলেন মো. মেরাজুল ইসলাম সানি (ম্যানেজার অফ ট্যালেন্ট ইকুইজিশন ও এইচআরআইএস, দারাজ) ও ম্যারিকো বাংলাদেশের লিমিটেডের কর্পোরেট এইচ আর ম্যানেজার হুমায়রা আফরিন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রযোজিত এইচ আর স্পিক্স আউট ৩.০" এর পরিসমাপ্তি ঘটে স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স সেশনের মধ্য দিয়ে। এই সেশনের বক্তা ছিলেন আয়েশা সাঈদ (হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট, বাংলালিংক) এবং তাসনিমা হক (এইচআর বিজনেস পার্টনার - মার্কেটিং, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ)। অনুষ্ঠানটির প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
ইত্তেফাক/ইউবি
