স্ট্যাডি সার্কেল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৩৩
১.মদনমোহন তর্কালঙ্কারের পরিচয় দাও। উত্তর :মদনমোহন তর্কালঙ্কার সংস্কারমুক্ত ও শিক্ষানুরাগী এবং শিশু পাঠ্য পুস্তক রচয়িতা। ২.মদনমোহন তর্কালঙ্কার রচিতযেকোনো কবিতার কয়েকটি লাইন উল্লেখ করো ? পাখী সব করে রব, রাতি পোহাইল। কাননে কুসুমকলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ৩.তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে? পিতা রামধন চট্টোপাধ্যায়। মদনমোহন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্ব গ্রামে (১৮১৭) জন্মগ্রহণ করেন ৪.তিনি কোথায় অধ্যাপনা করেন? হিন্দু কলেজ পাঠশালা, ফোর্ট উইলিয়াম কলেজ, কৃষ্ণনগরকলেজ, সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। ৫.কোন পত্রিকায়‘নারী শিক্ষা’ বিষয়ক তাত্পর্যপূর্ণ প্রবন্ধ লিখে তিনি সেকালের শিক্ষিত সমাজের সমর্থন লাভ করেন? ‘সব’-শুভঙ্করী’ নামক পত্রিকায় ‘নারী শিক্ষা’ বিষয়ক তাত্পর্যপূর্ণ প্রবন্ধ লিখে সেকালের শিক্ষিত সমাজের সমর্থন লাভ করেন। ৬. তিনি হিন্দু ল’ কমিটি থেকে কি সার্টিফিকেট লাভ করেন? তিনি হিন্দু ল’ কমিটি থেকে জজ-পণ্ডিতের সার্টিফিকেট (১৮৪১) লাভ করেন। ৭.সামাজিক নিন্দার বিষয়টিকে গ্রাহ্য না করে নিজ কন্যদ্বয়কে কোথায় ভর্তি করান? সামাজিক নিন্দার বিষয়টিকে গ্রাহ্য না করে নিজ কন্যদ্বয়কে ‘হিন্দু ফিমেল স্কুল’ এ ভর্তি করেন এবং বিনাবেতনে ছাত্রীদের শিক্ষা দান করেন ৮.তিনি কি ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন? তিনি আনন্দমোহন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও অনাথ আশ্রম, দাতব্য চিকিত্সালয়, ইংরেজি স্কুল ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করেন। ৯.তাঁর মৌলিক কাব্যগ্রন্থ কি কি? রসতরঙ্গিনী (১৮৩৪) এবং বাসবদত্তা (১৮৩৬) তাঁর মৌলিক কাব্যগ্রন্থ ১০.তাঁর কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে কি উপাধী লাভ করেন? তাঁর কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে ‘কাব্য-রত্নাকর’ এবং পাণ্ডিত্যর জন্য ‘তর্কালঙ্কার’ উপাধি লাভ করেন।