ফণীতে ভেঙ্গে যাওয়া বেড়ি বাঁধ মেরামত শুরু

আপডেট : ০৮ মে ২০১৯, ১৭:৩১

শরণখোলায় বগী এলাকায় ঘূর্ণিঝড় ফণীর তোড়ে ভেঙ্গে যাওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধ ( অস্থায়ী বেড়িবাঁধ) মেরামত কাজ শুরু হয়েছে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নতুন করে পাইলিং দিয়ে বালির বস্তা ফেলে বাঁধের ভাঙ্গা জায়গা মেরামত করা হচ্ছে। গত ৩ মে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পানির চাপে উপজেলার বগী গ্রামের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধ ভেঙ্গে বগী ও দক্ষিণ সাউদখালী গ্রাম প্লাবিত হয়। 

বলেশ্বর নদীর জোয়ারের পানিতে বগী গ্রামের প্রায় দুই শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। 

আরও পড়ুন: মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে মাটি চুরির মচ্ছব

বেড়িবাঁধ নির্মাণে প্রকৌশলী শ্যামল কুমার দত্ত জানান, ২/১ দিনের মধ্যে কাজ শেষ করে জোয়ারের পানি ওঠানামা বন্ধ করা হবে। এই এলাকায় প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে।

ইত্তেফাক/অনি