সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল রোবটদের খেলা নিয়ে বিশেষ আয়োজন রোবোকাপ জার্মান ওপেন ২০১৩। এতে অংশ নেয় ১৪টি দেশের রোবট দল। এই রোবোকাপ জার্মানির কিছু ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
রোবোকাপের এই ছবিটি তোলা হয়েছে ‘রোবো এইরিয়ান’ দলের খেলার একটি মুহূর্তে। এই ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত রোবো এইরিয়ান দলটি জয়লাভ করে।
রোবোকাপের নিমব্রো অপ দলের ম্যাচের একটি মুহূর্তে দলের একজন খেলোয়াড় পড়ে যায় মাঠের মধ্যে। এখানে সেই মুহূর্তের ছবি দেখা যাচ্ছে।
রোবটদের খেলার টুনার্মেন্ট রোবোকাপে খেলোয়াড়দের নৈপুণ্যের পেছনে ছিল একদল মানুষের অবদান। ছবিতে খেলা শুরুর আগে একজনকে দেখা যাচ্ছে রোবট কনফিগার করতে।
রোবোকাপের স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম লিগে ২৬ এপ্রিলের এক ম্যাচে অংশগ্রহণ করে ‘রোবো এইরিয়ান’ নামের রোবট দল। খেলার একটি বিশেষ মুহূর্তে দেখা যাচ্ছে রোবো এইরিয়ানের গোলরক্ষম রোবটকে বল সংগ্রহ করতে।
রোবোকাপের এক ম্যাচে নিমব্রো অপ দলের এক রোবট খেলোয়াড় বল নিয়ে কসরত করছে।
