জিতেও খাদের কিনারে আরামবাগ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫৮
পেশাদার ফুটবল লীগের রেলিগেশন থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টায়রত আরামবাগ ক্রীড়া সংঘ গতকাল ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৮ মিনিটে আরামবাগকে জয় এনে দেন স্ট্রাইকার খোকন দাস। জয় পাওয়ার পরও ৬ পয়েন্ট পেয়ে নয় দলের পেশাদার লিগে আরামবাগ এখনো সর্বনিম্ন স্থানে। ১৫ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ফেনীর সকার ক্লাব, ১১ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এবং ৯ পয়েন্ট নিয়ে আরামবাগ বাঁচার জন্য লড়াই করছে। রেলিগেশনে যাবে একটি দল। তাই দলটি এখনো বিপাকে।