মরণব্যাধি এইডস থেকে বিশ্ববাসীকে রক্ষায় বিজ্ঞানীদের শেষ চেষ্টাও ব্যর্থ হলো। বিজ্ঞানীরা এই ঘাতক ব্যাধির বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করতে ব্যর্থ হয়েছেন এবং মার্কিন সরকার এইডস ভ্যাকসিন গবেষণার পরীক্ষা আপাতত স্থগিত করেছে। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ বলছেন, গবেষণায় অন্তর্ভুক্ত যে আড়াই হাজার লোককে এইডসের ভ্যাকসিন দেয়া হয়েছিল তাদের মধ্যে অন্তত:৪১ জনের এইচআইভিতে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। তবে আশার কথা হচ্ছে, বিশেষজ্ঞগণ ভ্যাকসিনের ব্যর্থতাকে সামনে রেখে নতুন গবেষণা চালাতে পারবেন। যদিও মরণব্যাধি এইডস এর বিরুদ্ধে এখনও কোন কার্যকর ভ্যাকসিন নেই, তাই প্রতিরোধই ভালো ব্যবস্থা।
এখানে এইডস প্রতিরোধের কিছু নিয়ম তুলে ধরা হলো- ১. সুশৃঙ্খল জীবন যাপন করা এবং বহু গামিতা পরিহার করা। ২. জীবাণুযুক্ত সরঞ্জামাদি ব্যবহার না করা। ৩. রক্ত সঞ্চালনের আগে পরীক্ষা করা। ৪. কোন অবস্থাতেই অনৈতিক সম্পর্ক এড়ানো না গেলে প্রটেকশন নেয়া। ৫. ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলা।
