অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন

আপডেট : ০২ মে ২০১৩, ২১:৪০
দাওয়াতে ইসলাম নামে একটি সংগঠন আগামী রবিবারের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার জন্য হেফাজতে ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের আহ্বায়ক মাওলানা জহিরুল ইসলাম মিয়া এ অনুরোধ জানান। তিনি বলেন, আমরা ঢাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা হতে পারে এমন আশঙ্কা করছি। কর্মসূচি প্রত্যাহার করার জন্য হেফাজতকে অনুরোধ করার পাশাপাশি আমরা হেফাজতের সাথে আলোচনায় বসে একটি সমঝোতায় পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি অর্থাত্ জীবনহানি নয়, দাওয়াতের মাধ্যমেই ইসলামের প্রচার ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে মদিনা সনদের আলোকে রাষ্ট্রের সকল নাগরিকের সহ-অবস্থান নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ এমদাদ হোসাইন, মাওলানা জহির উদ্দিন মুসলিম, মাওলানা জাহিদুল আলম।