বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর জোহানেজ যাট বাংলাদেশে যোগদান করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে, নিয়োগ লাভের পর তিনি গতকাল দায়িত্ব পালন শুরু করেন। নেদারল্যান্ডসের নাগরিক যাট ১৯৯০ সাল থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট রয়েছেন। ২০০০ সালে বিশ্বব্যাংকে যোগ দেয়ার পর তিনি বিভিন্ন সময় ইরিত্রিয়া, কেনিয়া এবং রুয়ান্ডার কান্ট্রি ডিরেক্টর হিসেবে দয়িত্ব পালন করেন। এছাড়া এঙ্গোলা, চীন, মালাউই, মঙ্গোলিয়া, মোজাম্বিক এবং জিম্বাবুয়ের আবাসিক কর্মসূচি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
