দক্ষিণ আফ্রিকা দল :
এবি ডিভিলিয়ার্স (অধিনায়ক ও উইকেটরক্ষক), হাশিম আমলা, ফারহান বিহারদিয়েন, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ড, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফানগিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেইন, লনওয়াবো সোতসোবে।
অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ছাড়াই ইংল্যান্ডে আগামী জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের দল গড়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার কেপটাউনে ১৫ সদস্যর দল ঘোষণা করা হয়। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটসম্যান জেপি ডুমিনি। ইনজুরির জন্য গত নভেম্বর থেকেই কোন ক্রিকেট খেলতে পারেননি ডুমিনি।
চলতি বছরের অক্টোবরে ৩৮ পেরিয়ে যাবেন ক্যালিস। তিনি কাজের চাপ কমাতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেননি। আশা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন। ক্যালিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। নির্বাচন আহ্বায়ক অ্যান্ড্র হাডসন জানান ক্যালিস ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন,‘জ্যাকের অনুরোধ ছিল এবং আমরা সেটায় সম্মান দেখিয়েছি।’ ক্যালিসের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হাডসন বলেন,‘একটু আগেভাগেই চিন্তা করা হয়ে গেল। আমি নিশ্চিত আগামী কয়েক সপ্তাহে আমরা আরো কিছু জানতে পারবো।’
