লিগ শিরোপা জয় করে শেখ রাসেল কোচ মারুফুল হক জানালেন শেখ জামাল তাদের হাইতির ফরোয়ার্ড সনি নরডেকে আগামী মৌসুমের জন্য ৫০ হাজার ডলার অফার দিয়েছিল। পাঁচ মাসের বেতন আগাম দিয়ে দেশে চলে যাবে সনি নরডে। এই অফার পেয়ে কয়েক দিন অনুশীলন করেনি হাইতির এই ফুটবলার। কোচ মারুফ বলেন শেখ জামালের ম্যাচের আগে ওই ক্লাব থেকে এমন অফার দেয়াটা অনুচিত হয়েছে। আমি বিষয়টি কোচকে জানাবো।
