ধানমন্ডিতে বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:০৪
ইত্তেফাক রিপোর্ট রাজধানীর ধানমন্ডিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মনসিং হাই মারমা (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। তার পিতার নাম ওয়াসকিং মারমা, বাড়ি রংছড়ি, বান্দরবন। তিনি শুক্রাবাদের একটি বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে ধানমন্ডির ২৭ নম্বরে অর্কিড প্লাজার সামনে গাবতলী থেকে ছেড়ে আসা আজিমপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। দ্রুত লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকি?ত্সক মৃত ঘোষণা করেন। মনসিং এলিফ্যান্ট রোডের একটি উপহার সামগ্রীর দোকানে চাকরি করতেন। বাস ও চালককে আটক করা হয়েছে।