রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পৃথিবীখ্যাত ম্যাগাজিন ফরেইন পলিসির তালিকায় বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় তিনিই একমাত্র বাংলাদেশি। এই তালিকায় আরো আছেন মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী অং সান সুচি, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
