রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্যাসিয়াস

আপডেট : ০৩ মে ২০১৩, ২১:২৪
রিয়াল মাদ্রিদের অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জানান ক্লাব ছাড়ার কোন অভিপ্রায় নেই। অনেকে ভেবেছেন সাইডলাইনে থাকা ক্যাসিয়াস হয়তো মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টানবেন। কিন্তু এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন স্পেনের বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের দলনেতা। জানুয়ারির শেষে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে বাঁ-হাতে মারাত্মক চোট পান ক্যাসিয়াস। সেরেও উঠেছেন তিনি কিন্তু সাইডলাইনে বসে থাকতে হচ্ছে তাকে। ক্যাসিয়াসের ইনজুরি ভাগ্য খুলে দেয় দিয়েগো লোপেজের। তিনি সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড়। সেভিয়াতে ছিলেন তিনি। তিনি মাদ্রিদ ছেড়েছিলেন প্রথম দলে সুযোগ পাওয়ার আশায়। আবার মাদ্রিদে ফিরলেন তিনি। লোপেজ ভালই করছেন এবং ক্যাসিয়াস সাইডলাইনে বসে দেখেছেন। গুঞ্জন রয়েছে মাদ্রিদ কোচ হোসে মরিনহোর সাথে ক্যাসিয়াসের সম্পর্কের অবনতি ঘটেছে। এই গুঞ্জনের সাথে পাল্লা দিয়ে ডাল পালা মেলেছে এই গুজবটিও সেটা হচ্ছে ক্যাসিয়াস ও সার্জিও র্যামোস নাকি ক্লাব প্রেসিডেন্ট ফিওরেন্টিনো পেরেজকে বলেছেন যে মরিনহো আগামী মৌসুমে চলে না গেলে অনেক খেলোয়াড়ই থাকবেন না ! ক্যাসিয়াসের সাংবাদিক বান্ধবী সারা কারবোনেরো মেক্সিকান টিভিতে জানান মাদ্রিদের ড্রেসিংরুমের সব কিছু ঠিকভাবে চলছে না। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় ঘটেছে রিয়াল মাদ্রিদের। ফলে মাদ্রিদে মরিনহো অধ্যায়ের সমাপ্তি হতে পারে। ক্যাসিয়াস বলেন,‘রিয়াল মাদ্রিদের সাথেই আমার ভবিষ্যত্ কারণ এখনো চুক্তিবদ্ধ আমি। এছাড়া এই ক্লাবের সাথে আমি সেদিন থেকে যখন আমার বয়স নয় বছর। এটা সেই ক্লাব যে ক্লাবটিকে আমি সমর্থন দিয়েছি সব সময়। কারণ এটা সেই ক্লাব যেখানে আমি খেলতে চেয়েছি।’ ক্যাসিয়াস আরো জানান তিনি হাল ছেড়ে দেয়ার পক্ষপাতি নন। তারা বার্সেলোনা থেকে লা লিগায় ১১ পয়েন্টে পিছিয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘন্টা বেজেছে। ক্যাসিয়াস বলেন,‘যতটা সম্ভব আরো পয়েন্ট তুলে নিতে চাই লিগে এবং চেষ্টা থাকবে কোপা ডেল রে তে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারানো।’গত বৃহস্পতিবার সকালে রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্র ভালডিবিবাসে কিছু সমর্থক মরিনহোকে উদ্দেশ করে অশোভন আচরণ করেছে। তাদের অভিযোগ কোচ কেন বক্তব্য দেবে যে যেখানে ভালোবাসা আছে সেখানে তিনি যেতে চান!