বাংলাদেশে বীচ ভলিবল ২০০২ এবং ২০০৮ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার যখন এই আয়োজন হয়, তখন অস্ট্রেলিয়া, চীন, ভারত নেপালও এসেছিল টুর্নামেন্টে। এতে ভালো সাড়া পড়েছিল বীচ ভলিবলে।
ভলিবল সংশ্লিষ্টদের বীচ ভলিবল সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে ভলিবল ফেডারেশন কোর্সের আয়োজন করেছে। যেখানে বীচ ভলিবল সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে। কিভাবে খেলতে হয়, খেলার নিময়-কানুন, পরিবেশ, কোচ, খেলোয়াড় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড পরিচালনা পদ্ধতিসহ নানাবিধ নিয়ম-কানুন শেখার জন্য বিশেষ কোচ আন্দ্রে ট্রটিয়ার আজ আসবেন কানাডা থেকে।
