রাফায়েল নাদালকে ফ্রেঞ্চ ওপেনে বাছাই তালিকায় কোন সুবিধা দেয়া হবে না। টুর্নামেন্ট পরিচালক গিলবার্ট ইয়েসার্ন গত শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন। যদিও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কমিটির সদস্য গাই ফরগেট গত মাসে বলেছিলেন, বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ে পঞ্চম স্থানে গড়িয়ে পড়া নাদাল যাতে কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি না হন সেজন্য তাকে সুরক্ষা দেয়া উচিত।
ফরাসি দৈনিক লাইকুয়িপকে দেয়া সাক্ষাত্কারে ইয়েসার্ন বলেন, ‘রোলা গ্যারোতে নাদালের অতীত রেকর্ড তথা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় হওয়ার কারণে তার মতো একজনের চার কিংবা পাঁচ নম্বর বিবেচিত হয়ে খেলবে এটা আসলেই মানা কষ্টকর।’ এ প্রসঙ্গে ইয়েসার্ন আরো জানান যে, তিনি এ ধারণা থেকে সরে এসেছেন। কারণ ব্যাপারটাকে স্বাগত নাও জানানো হতে পারে। ইয়েসার্ন বলেন, ‘হতে পারে এটা তুচ্ছ একটা ব্যাপার। তবে তার অর্জনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা যেটি দেব অনেকের চোখে সেটাই হয়তো অপেশাদার আচরণ হয়ে ধরা দেবে।’ ২৬ এপ্রিল টুর্নামেন্ট শুরুর আগেই নাদাল অবশ্য সুযোগ পাচ্ছেন র্যাংকিংয়ের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার।
