তৃতীয় বিভাগ ক্রিকেট

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫৪
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল শনিবার জয় পেয়েছে ঢাকা রয়েল ক্রিকেটার্স ও তেজগাঁও ক্রিকেট একাডেমি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে ঢাকা রয়েল ক্রিকেটার্স সিনহা টেক্সটাইল স্পোর্টিং ক্লাবকে ১৬৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তেজগাঁও ক্রিকেট একাডেমি ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলকে।