অভিনেত্রী তানভীন সুইটি তার অভিনয় জীবনের একযুগ পূরণ করেছেন। র্যাম্প মডেলিং, বিজ্ঞাপনের মডেলিং ছাড়াও একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তায় স্থান করে নিয়েছেন তিনি। এদিকে নাটকে অভিনয়ের পাশাপাশি স্বামী অভিনেতা ও নাট্য প্রযোজক রিপনকে সাথে নিয়ে নিয়মিতভাবে নাটক পরিচালনা ও প্রযোজনাও করে আসছেন। নিজেদের কাজ প্রসঙ্গে সুইটি বলেন, ‘নিজের ভাল লাগা থেকেই এই কাজকে পেশা হিসেবে নেয়া। আর এর বাইরে অন্য কিছু করবো না বলেই এই মাধ্যমেরই একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। ক্যারিয়ারের এত দীর্ঘ পথ পাড়ি দেবার পর সুইটি তার নতুন অভিযাত্রায় পরিচালক হিসেবে নাম লেখাবেন কিনা এমন প্রশ্নে বলেন, পরিচালনা তো করেছি টুকটাক। প্রফেশনালি হয়তো শুরু করতে পারি। তবে সেটা নির্ভর করে সময় আর পরিস্থিতির ওপর। আপাতত শুধু অভিনয়টা নিয়েই থাকতে চাই।
