কোলেস্টেরল মুক্ত খাবার নিয়ে কথা

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৪
সব খাবারে কমবেশি চর্বি থাকে। অনেকে জানতে চান কোলেস্টেরল বা চর্বিমুক্ত বা কোলেস্টেরল ফ্রি ফুড আছে কি? কোলেস্টেরল নিয়ে কয়েক ধরনের খাবার পাওয়া যায়। হাই কোলেস্টেরল ফুড, কোলেস্টেরল ফুড ও কোলেস্টেরল ফ্রি ফুড। মূলত: কোলেস্টেরল মুক্ত খাবার আসে শাক-সবজি ও ফলমূল থেকে, আর কম চর্বি যুক্ত খাবারের মধ্যে রয়েছে কম চর্বির দুগ্ধজাত খাবার মাছ ও পোল্ট্রি। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে কম চর্বিযুক্ত খাবার ও চর্বি মুক্ত খাবার আহারের মাধ্যমে হূদরোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা যায়। বাজারে আজকাল অনেক খাবারের বিশেষ করে কৌটাজাত ও বোতলজাত খাবারের গায়ে লেখা আছে কোলেস্টেরল ফ্রি বা নো-কোলেস্টেরল ইত্যাদি। আসলে কোন এ্যানিমেল ফুড কোলেস্টেরল ফ্রি হয় না। কেবলমাত্র সবজি, ফল-মূল, শস্যকণা ও লেগুমস কোলেস্টেরল মুক্ত হয়। এছাড়া ব্রেড, সিরিয়ালস, রাইস, পেসতা, শুষ্ক মটরশুঁটি জাতীয় খাবারে বেশি পরিমাণ শর্করা ও আঁঁশ থাকে তাই কোলেস্টেরল মুক্ত খাবার আহার করতে চাইলে সবজি ও ফল-মূলজাতীয় খাবার বেশি আহার করতে হবে। তবে মনে রাখতে হবে বাজারে যেসব তেল পাওয়া যায় বিশেষ করে সয়াবিন ও পাম অয়েল-এর বেশিরভাগ কোলেস্টেরল মুক্ত নয়। তাই সবজি রান্নার ক্ষেত্রে কোলেস্টেরল মুক্ত তেল ব্যবহার অথবা কম তেলে রান্না করা বাঞ্ছনীয়।