সিবিএ নেতাদের সঙ্গে বিআরটিসি চেয়ারম্যানের মতবিনিময়

আপডেট : ০৪ মে ২০১৩, ২২:০৫
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নয়া চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ সম্প্রতি বিআরটিসি’র শ্রমিক কর্মচারী লীগ (রেজি: নং- বি ২০১৫) সিবিএ’র সভাপতি মোস্তফা কামাল পাশা ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদসহ শ্রমিক লীগের অন্যান্য সদস্যের সঙ্গে করপোরেশনের রাজস্ব বৃদ্ধি, শ্রমিক ও কর্মচারীবৃন্দের কল্যাণসহ সার্বিক উন্নয়নকল্পে মতবিনিময় করেন। এ সময় পরিচালক (প্রশাঃ ও অপাঃ), পরিচালক (অর্থ ও হিসাব) এবং বিআরটিসি’র সচিব উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি