চ্যাম্পিয়নস লিগ থেকে লজ্জাজনকভাবে বিদায় নেয়ার পরে সমালোচকরা বলতে শুরু করেছেন, ক্লাব ফুটবলে বার্সেলোনার রাজত্ব শেষ। তবে তাদের এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন সাবেক বার্সেলোনা এবং নেদারল্যান্ডস কিংবদন্তী জোহান ত্রুদ্ধইফ।
কোচ ত্রুদ্ধইফের হাত ধরে যে দলটির পুনর্জন্ম হয়েছিল তাকে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা দলে পরিণত করেন গার্দিওলা-মেসিরা। গার্দিওলার চার বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ১৪টি মেজর শিরোপা জেতা দলটি এ মৌসুমে লা লিগা ছাড়া আর কোন বড় শিরোপা জিততে পারবে কিনা সেটা নিশ্চিত নয় এখনো। তবে দলের পারফরম্যান্স দেখে সমালোচকরা বলতে শুরু করেছেন, সেই দোর্দন্ড প্রতাপশালী বার্সেলোনা ফুরিয়ে গেছে।
তবে এমনটা যারা বলছেন তাদের দলে নেই ত্রুদ্ধইফ। বরং যারা বার্সেলোনার শেষ দেখছেন তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘(বার্সেলোনা যুগের শেষ) এটা সত্যি নয়। এটা একেবারেই ফালতু একটা কথা। এটা কে বলেছে সেটা আমি জানি না। খেলোয়াড় নয় বরং ক্লাবের পরিচালকদের ভলেই এমনটা হয়েছে, তবে ফুটবলে এমনটা ঘটতেই পারে।’
