ক্রিকেটারদের ক্যাম্প

আপডেট : ০৬ মে ২০১৩, ২১:৫৬
জাতীয় দল থেকে বাদ পড়া এবং উদীয়মান ৩৮ ক্রিকেটারকে নিয়ে এক সপ্তাহের ক্যাম্প শুরু হয়েছে গত রবিবার থেকে। একাডেমির কোচ রিচার্ড ম্যাকেন্সির তত্ত্বাবধানে এই ক্যাম্প শেষ হবে ৯ মে। ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে- ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা। জাতীয় দলের জিম্বাবুয়ে সফর ছাড়া এই মুহূর্তে কোনো খেলা নেই। এমনকি ঘরোয়া ক্রিকেটও হচ্ছে না। তাই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার জন্যই বিসিবি এই ক্যাম্পের ব্যবস্থা করে। তবে হেফাজতে ইসলামের আন্দোলনের কারণে অনেক ক্রিকেটার ক্যাম্পে যোগ দিতে পারেননি। কোচ ম্যাকেন্সিও অনুশীলনে আসেননি। তবে ম্যাকেন্সির পরিবর্তে সাবেক কোচ মিজানুর রহমান বাবুল এই দুইদিন দায়িত্ব পালন করেন। জাতীয় দলে যারা ঢুকতে পারেননি তারাও রয়েছে এই ক্যাম্পে। সৈয়দ রাসেল, মার্শাল আইয়ুব, মোশাররফ হোসেন রুবেল, ইমরুল কায়েস, নাজিমুদ্দিন রয়েছেন এই ক্যাম্পে।