চেলসির ‘ওল্ড ট্রাফোর্ড’ জয়!

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০০
গত মৌসুমে তারাই ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স। তবে, এবারের ব্যাপার ভিন্ন। প্রথম লেগেই বাদ পড়তে হয় তাদের। আর লিগেও সাদামাটা পারফরম্যান্সের কারণে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা বেশ অনিশ্চিতই হয়ে পড়ে চেলসির জন্য। তবে, গত রবিবার রাতের ম্যাচের পর এখন স্বস্তিতে থাকতেই পারে চেলসি। জুয়ান মাতার ৮৭ মিনিটের দারুণ প্রচেষ্টায় গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারায় চেলসি। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে দশজনের ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠে এসে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার সম্ভাবনা আরো দৃঢ় করেছে রাফায়েল বেনিতেজের দল। রবিবারের খেলাটি নিস্প্রভ এবং গোলশূন্য ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু মাতা অস্কারের কাছ থেকে বল পেয়ে নিচু শট নেন গোলমুখে। শটটি ফিল জোনসকে হালকাভাবে ছুঁয়ে জালে জড়িয়ে যায়। গোলটি পরে জোনসের আত্মঘাতি গোল হিসেবে ধরা হয়। এর আগে লিভারপুল ও এভারটনের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। চেলসি এখন আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল বুধবার স্টামফোর্ড ব্রিজে লন্ডন প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের মোকাবেলা করবে। চেলসি টটেনহ্যাম থেকে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে। টটেনহ্যাম এখন পঞ্চম স্থানে অবস্থান করছে। তাদের লক্ষ্য শেষ চারে মৌসুম শেষ করা, কারণ চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আশা রয়েছে তাদেরও। আর্সেনালে আবারো পয়েন্ট টেবিলের চারে নেমে গেল। চেলসি আর্সেনাল থেকে এক ম্যাচ কম খেলেছে। গানারদের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে তারা। আর্সেনালের আর দুটি ম্যাচ বাকি রয়েছে। উইগান ও নিউ ক্যাসলের সাথে লড়বে তারা। চেলসি, আর্সেনাল ও টটেনহ্যামের শেষ চারে জায়গা করে নেয়ার লড়াইটা জমে উঠেছে। চেলসি ৩৫ খেলা শেষে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আবার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে চেলসি চার পয়েন্টে পিছিয়ে রয়েছে। চেলসি টটেনহ্যামের পরে লড়বে অ্যাস্টন ভিলা ও এভারটনের সাথে। ইউনাইটেডের রাইট ব্যাক রাফায়েল ডা সিলভা ৮৯ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। স্বদেশী ডেভিড লুইজের জন্যই লাল কার্ড দেখতে হয় তাকে। সিটি থেকে ইউনাইটেড এখন ১৩ পয়েন্টে এগিয়ে। যদিও ২০তম লিগ শিরোপা জয়ের পরের দুই ম্যাচ জয় বঞ্চিত হয়েছে অ্যালেক্স ফার্গুসন বাহিনী। রাফায়েল লাল কার্ড দেখেন লুইজকে রুখে দেয়ায়। ইউনাইটেড ম্যানেজার ফার্গুসন বিবিসিকে জানান লুইজ ইচ্ছে করেই অমন করেন এবং রেফারিকে লাল কার্ড দেখাতে বাধ্য করেছেন। ম্যাচ শেষে জয়ের নায়ক মাতা ম্যাচটিকে ‘ফাইনালের’ সাথে তুলনা করে বলেন, ‘এই জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক অর্থে এটাই ছিল আমাদের ফাইনাল। আমাদের এই সপ্তাহে আরও একটি ম্যাচ আছে। আর সেই ম্যাচটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সব মিলিয়ে আমরা তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করতে চাই।’ আগামী বুধবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে চেলসি। এদিকে রবিবারের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে লিভারপুল ও এভারটন। রবিবারের ম্যাচের ফলাফল লিভারপুল ০ এভারটন ০ ম্যানচেস্টার ইউনাইটেড ০ চেলসি ১