সুযোগ পেতে পারে আরামবাগ

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা পেশাদার ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া সংঘ আগামী মৌসুমে খেলার সুযোগ পেতে পারে। এই দলটিকে রেখে দেয়া হতে পারে বলে জানা গেছে। বিশেষ বিবেচনা করে এই পুরনো ক্লাবটিকে আরো একবার পেশাদার লিগে খেলার সুযোগ দেয়ার কথা বাফুফে ভাবছে বলে জানা গেছে। লিগ কমিটির সভা দু’একদিনের মধ্যেই বসবে। সেখানে আরামবাগের আবেদনটি উঠতে পারে বলে জানা গেছে। বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে লিগ কমিটির সভা এক দফা পিছিয়েছে। এবার নয় দল নিয়ে পেশাদার লিগ অনুষ্ঠিত হয়। দলগুলোর সংখ্যা বাড়ানো হতে পারে। দল বাড়লে আরামবাগ সুযোগ পাবে।