প্রদর্শনী ম্যাচে মেয়েদের আরেকটি জয়

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০১
কলকাতা সফররত বাংলাদেশ মহিলা ফুটবল দল গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে। গতকাল ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন একাদশের (কলকাতা) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা। অম্রাচিং মারমা ২, সাবিনা ১টি গোল করেছেন। ম্যাচের শেষ দিকে লাবনির আত্মঘাতি গোলে কলকাতার মেয়েরা হারের ব্যবধান কমে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে জিতেছিল। তিন ম্যাচ সিরিজের শেষ খেলাটি হবে বুধবার।