সাইদ আজমলের টার্গেট গেইল

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:০৩
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানি অফ স্পিনার সাইদ আজমলের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ওয়েষ্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানের উপর বিশেষ দৃষ্টি থাকবে পাকিস্তানের। টুর্নামেন্টে পাকিস্তান দলের স্পিন বোলিংয়ের মূল দায়িত্ব পালন করবেন ৩৫ বছর বয়সী আজমল। ‘বি’ গ্র“পে ওভালে ৭ জুন ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। গেইলের সাথে পাকিস্তানের বোলারদের লড়াই দেখার জন্য প্রস্তুত ক্রিকেট বিশ্ব। এবারের আইপিএলে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের বিশ্ব রেকর্ড করা জ্যামাইকান গেইলকে থামানোর ব্যাপারে অবশ্য আশাবাদী আজমল। এ প্রসংগে আজমল বলেন, ‘আমরা তার ব্যাটিংয়ের ভিডিও দেখছি, তাকে থামানোর জন্য অনুশীলনও করে যাচ্ছি’। গ্রপ পর্বে ১০ জুন দক্ষিণ আফ্রিকা এবং ১৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তাান। উভয় ম্যাচই বার্মিংহামে খেলবে পাকিস্তান দল।