বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা পেশাদার ফুটবল লিগ আজ শেষ হচ্ছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ব্রাদার্সের ম্যাচ দিয়ে পর্দা নামবে লিগের। শেখ রাসেল ক্রীড়াচক্র আগেই শিরোপা জিতে নিলেও রানার্সআপ চূড়ান্ত হয়নি। শেখ জামাল আজ ব্রাদার্সের বিরুদ্ধে জিতলে রানার্সআপ হবে। অপরদিকে দু’দলের খেলাটি ড্র হলে আবাহনীর সাথে সমান ২৯ পয়েন্ট করে হবে শেখ জামালেরও। সে ক্ষেত্রে গোল গড়ের হিসাব উঠে আসবে। রানার্সআপ হতে হলে শেখ জামালকে জিততে হবে। ব্রাদার্সের কাছে শেখ জামাল হেরে গেলে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী হবে রানার্সআপ।
