উপস্থাপনায় নিশিতা

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১০
এবারে একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা করছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। গানের অনুষ্ঠান ‘ভালোবাসি গান’-এর উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বড়ুয়া মোনজিত ধীমন। এ বিষয়ে নিশিতা বলেন, ‘আমি একজন কণ্ঠশিল্পী। তবে এবারে আমি সেসব শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান করতে যাচ্ছি যারা দীর্ঘদিন ধরে গানের সাধনা করেন অথচ এর আগে কখনোই টিভি পর্দায় আসার সুযোগ পাননি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করার প্রয়াস নিয়েই অনুষ্ঠানটি নির্মাণ করেছে একটি টিভি চ্যানেল।’ —বিডি নিউজ