নিহত ৩৬ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরিন গার্মেন্টস ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত ৩৬ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন। গত বছরের নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে তাদের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী গতকাল তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত নিহতদের প্রত্যেক পরিবারের কাছে ৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে তাদের শনাক্ত করা যায়নি। এর আগে ২০১২ সালের ৪ ডিসেম্বর তাজরিন গার্মেন্টস দুর্ঘটনায় নিহত এবং শনাক্ত হওয়া ৬২ জনের পরিবারের প্রত্যেককে ৬ লাখ টাকা প্রদান করেন। ঢাকার আশুলিয়ায় ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।