খালেদা জিয়া সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন :তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০১৩, ২২:১২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলাম পরিকল্পিতভাবে নারকীয় তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসব কাজে জড়িত ব্যক্তিদের প্রত্যেককে মামলার মুখোমুখি করা হবে। কাউকেই রেহাই দেয়া হবে না। একই সঙ্গে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানার প্রশ্নই ওঠে না বলে জানান মন্ত্রী। এগুলো সংবিধান পরিপন্থী। সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবে মেতে ওঠা হেফাজতিদের পাশে বিএনপি ও ১৮-দলীয় নেতা-কর্মীদের দাঁড়ানোর নির্দেশ দিয়ে প্রমাণ করলেন, ‘ওনার দিলে এতটুকু রহম নেই’। উনি নিজেকে অশান্তির প্রতীকে পরিণত করেছেন। ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছেন।