রাজধানীতে অগ্নিসংযোগ, ভাংচুর, কোরআন অবমাননা, পুলিশ ও বিজিবিকে হত্যার জন্য হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটকে দায়ী করেছে সম্মিলিত সাংস্কৃতিক ফেডারেশন। এক যৌথ বিবৃতিতে নৈরাজ্য, সম্পদ লুটপাট এবং মানুষের জানমাল রক্ষায় সরকারের সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ এবং পুলিশ, র্যাব ও বিজিবির সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী ও সাধারণ সম্পাদক আসলাম সানী। -প্রেস বিজ্ঞপ্তি
