আরও গতি চাই বোল্টের!

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫২
কখনও ‘কাল-বিদ্যুত্’; আবার কখনও বা ‘গতি-দানব’! বোল্টের ব্যাপারে এমনটাই বলে থাকেন তার ভক্তরা। তবে, এখানেই থামতে চান না এই জ্যামাইকান। জানালেন আরও গতি চাই তার, ‘আমি আরো বেশি দ্রুতগতিতে দৌড়ানোর চেষ্টা করছি। আমি নিজেকে আরো বেশি শক্তিশালী অনুভব করায় নিজের অতীতকে ছাড়িয়ে যাবার ওপর জোর দিচ্ছি।’ তিনি আরও জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত সপ্তাহে জ্যামাইকায় অনুষ্ঠিত মিটে তিনি অংশ নিতে পারেননি, ‘জ্যামাইকান আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ হচ্ছে শুধুমাত্র সাবধানতা অবলম্বন। কারণ এসময় তিনি পায়ে ব্যথা অনুভব করছিলেন।’