কলকাতায় মহিলা ফুটবল দলের ড্র

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৩
কলকাতা সফররত বাংলাদেশের মহিলা ফুটবল দল শেষ প্রীতি ম্যাচটি ড্র হয়েছে। পশ্চিবঙ্গ আইএফএ একাদশের সাথে ম্যাচটি গোল শূন্য ড্র হয়। তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিতে কলকাতায় তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল।