শিগগিরই বড় বাজেটের চলচ্চিত্রে ফারাহ রুমা

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৫
চিত্রনায়ক মান্নার বিপরীতে ফারাহ রুমার বেশ কয়েকটি চলচ্চিত্র করার কথা ছিল। কিন্তু মান্নার অকাল মৃত্যুতে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। বর্তমান সময়ে একাধিক টিভি তারকার চলচ্চিত্রপ্রীতি দেখে ফারাহ রুমা বলেন, ‘আমি লাক্স সুন্দরী নির্বাচনের পরপরই ভেবেছিলাম চলচ্চিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করবো। কিন্তু এর পরপরই নানা অশ্লীলতা ঘিরে বাংলাদেশি চলচ্চিত্রের ইমেজ নষ্ট হয়ে যায়। ফলে আমারও পরিকল্পনা পরিবর্তন হয়। বর্তমান সময়ে বেশকিছু চলচ্চিত্রের অফার আছে। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আসলে ছবির গল্প, ছবিতে আমার চরিত্রের প্রাধান্য এসব কিছু নিয়েই ভাবছি। উল্লেখ্য, ফারাহ রুমা ছোট পর্দায় অভিনয় ও মডেলিং ছাড়াও উপস্থাপনা করছেন। একটি টিভি চ্যানেলের গানের অনুষ্ঠান ‘আমারও গাইতে ইচ্ছে হলো’ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরেই সঞ্চালনা করছেন তিনি। তবে খুব শিগগিরই বড় বাজেটের চলচ্চিত্রে তিনি হাজির হবেন বলে জানান।