জামায়াতের সাথে হেফাজতকেও নিষিদ্ধ করুন

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৮
জামায়াতে ইসলামীর সাথে এবার হেফাজতে ইসলামকেও নিষিদ্ধ করার দাবি তুলেছে তরিকত ফেডারেশন। এ লক্ষ্যে তারা ১৩ দফা দাবিতে আগামী ১৭ মে রাজধানীর স্টার গেট অর্থাত্ মত্স্যভবন মোড়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তরিকত ফেডারেশন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরার কথা রয়েছে। গতকাল বুধবার তরিকত ফেডারেশনের সূত্র জানায়, আগামী শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দলের পক্ষ থেকে আগেই দেয়া হয়েছিল। কিন্তু গত ৫ মে হেফাজতে ইসলামের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় পুলিশ শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি প্রদানে অনীহা প্রকাশ করেছে। আর এ কারণে আগামী ১৭ মে মত্স্যভবন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।