পুরান ঢাকায় হরতাল বিরোধী লাঠি মিছিল

আপডেট : ০৮ মে ২০১৩, ২১:৫৯
আঠারো দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে পুরান ঢাকায় হরতাল বিরোধী লাঠি মিছিল করেছে বিআইডব্লিউটিএ শ্রমিক লীগ। এ সময় তারা যুদ্ধাপরাধীদের বিচার ও হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। গতকাল বুধবার সকালে পুরান ঢাকার সদরঘাট থেকে মিছিলটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সদরঘাট বিআইডব্লিউটিএ’র শ্রমিক লীগ হরতালের বিরুদ্ধে লাঠি মিছিল করে। মিছিলটি সদরঘাট থেকে বাংলাবাজার-বাহাদুর শাহ পার্ক হয়ে আবার সদরঘাটে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মরণচান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন চলবে।