এবারের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৫ম স্থান দখল করেছে মির্জাপুর ক্যাডেট কলেজ। বিজ্ঞান বিভাগ থেকে সম্পূর্ণ ইংরেজি ভার্সন পরীক্ষায় ৪৯ জনের মধ্যে ৪৯ জনই পেয়েছে জিপিএ-৫। পাসের হার শতভাগ। কলেজের অধ্যক্ষ মো. দিলওয়ার হোসেন জানিয়েছেন, নিয়মিত লেখাপড়া ও শৃঙ্খলার কারণেই বিগত দিনের মত এ বছরও ভাল হয়েছে। বিগত দিনেও এই কলেজের ক্যাডেটরা জেএসসি পরীক্ষায় তাদের সুনাম অক্ষুণ্ন রেখেছে। অধ্যক্ষ মো. দিলওয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. মোর্শেদুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে ক্যাডেট কলেজের মধ্যে তাদের প্রতিষ্ঠান ২য় স্থানে। তারা জানিয়েছেন, শিক্ষক, ক্যাডেট, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর এই কলেজের ফলাফল ভাল হয়ে আসছে।
