এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ময়মনসিংহ শহরের ৪টি স্কুল স্থান দখল করেছে। সেরা ২০ এর তালিকায় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ৬ষ্ঠ স্থানে, জিলা স্কুল ৮ম স্থানে, ক্যান্টনমেন্ট ্পাবলিক স্কুল এন্ড কলেজ ১২তম স্থানে এবং বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় ১৮তম স্থান দখল করেছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসের মাধ্যমে ৪৮ জনই জিপিএ-৫ পেয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করে।
