হলিক্রস গার্লস হাইস্কুল দশম

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:১৩
শতভাগ পাস নিয়ে এ বছর হলিক্রস গার্লস হাই স্কুল ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১০ম স্থান অধিকার করেছে। স্কুলটির মোট ১৯৯ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে ১৭২ জন জিপিএ ৫ পায়। বিজ্ঞান শাখার শিক্ষাথী সংখ্যা ছিল ১০৫ জন, যারা সকলেই জিপিএ ৫ পেয়েছে। মানবিক শাখায় মোট পরীক্ষার্থী সংথ্যা ২৮ জন। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৮ জন। ব্যবসা শিক্ষা শাখায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৬৬ জন, জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন। স্কুলের ফলাফল সম্পর্কে অধ্যক্ষ রাণী ক্যাথরিন গোমেজ বলেন, শিক্ষার্থীদের বিষয় তারা বরাবর একই রকম যত্ন নিয়ে থাকলেও প্রতিবছর এক মেধার শিক্ষার্থী থাকে না। তারই প্রভাব পড়ে ফলাফলের উপর। তারপরও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় স্কুল এই ফলাফল করেছে বলে তিনি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে শিক্ষকদের বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।