নিহত হাজার লোকের নামের তালিকা ও ছবি প্রকাশ করুন:তথ্যমন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হাজার হাজার লোক নিহত হয়ে থাকলে তাদের নামের তালিকা ও ছবি প্রকাশ করুন। মতিঝিলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে গুজব ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের প্রাকৃতিক দুর্যোগ ও গণহত্যার ছবি মতিঝিলের ছবি হিসাবে প্রচার করা হচ্ছে। বিএনপি নেতা এম কে আনোয়ারও এ বিষয়ে মিথ্যাচার করেছেন। হেফাজতের সমাবেশ শেষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার যে দাবি ও ফেসবুকে যে প্রচারণা চলছে তা মিথ্যা। তিনি আরো বলেন, দিগন্ত ও ইসলামিক টিভি ছাড়া সবাই বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেছে। মিডিয়ার এই যুগে কোনোকিছুই ধামাচাপা দেয়া যায় না।