ঢাকায় তরিকতের সমাবেশ ১৭ মে

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪০
সমাবেশের তারিখ ও স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। জামায়াত-শিবির নিষিদ্ধ ও তাদের ‘সন্ত্রাসী’ কার্যক্রম বন্ধের দাবিতে আজ ১১ মে রাজধানীর শাপলা চত্বরে এই সমাবেশ করার কথা ছিল। এর পরিবর্তে ১৭ মে দুপুর ২ টায় মত্স্য ভবনের সামনে সমাবেশ করবে তরিকত। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, হেফাজতের আড়ালে জামায়াত-শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে।