সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বাদশ বই ‘কারাগারে কেমন ছিলাম ২০০৭-২০০৮’ এর প্রকাশনা অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট বার সমিতি মিলনায়তনে আজ সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ প্রধান অতিথি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সভাপতিত্ব করবেন। বইয়ের ওপর আলোচনায় অংশ নেবেন, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, নিউ এইজ সম্পাদক নুরুল কবির।
