হরতাল ও সমাবেশ সফল করুন : জামায়াতে ইসলামী

আপডেট : ১০ মে ২০১৩, ২১:৪১
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আগামীকাল রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল এবং ১৩ মে পল্টনের সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলন এবং আলেম-ওলামাদের ও মসজিদ, মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় প্রদান করা হয়েছে তা সরকার নির্দেশিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক। জামায়াত এ রায় প্রত্যাখ্যান করছে। -প্রেস বিজ্ঞপ্তি