রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে র্যাব অভিযান চালিয়ে ১ টি এলজি, ২ টি ছুরি, বোমা তৈরির সরঞ্জাম, ৩ হাজার ১৩০ পিস ইয়াবা ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় র্যাব শামসুল আলম রুবেল ও রাজন মিয়া নামে ২ যুবককে গ্রেফতার করেছে। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে র্যাবের এএসপি রেজাউল কবীরের নেতৃত্বে মহাখালী সাততলা বস্তিতে অভিযান চালানো হয়।
